রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

জেলার সদর উপজেলায় বায়ু দূষণকারী তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার মালিকদের মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ রোববার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান, সদর উপজেলার তিনটি অবৈধ ইটভাটা পাগলার নন্দলালপুর এলাকার আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২, শিলকুড়ির দাপা এলাকার মেসার্স এমএসবি ব্রিকস ও মেসার্স এসইউএ ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করা হয়। পাশাপাশি এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিমনি আংশিক ভেঙে ফেলা হয়। এছাড়া প্রত্যেকটি অবৈধ ইটভাটাকে পাঁচলাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:২২:২০   ৫৩ বার পঠিত