তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে সুষ্ঠু আচরণের আহ্বান রিজভীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে সুষ্ঠু আচরণের আহ্বান রিজভীর
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে সুষ্ঠু আচরণের আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সবাইকে শান্ত এবং সুষ্ঠু আচরণ করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানকে গ্রেফতারের পর নির্যাতন করায় এই হাসপাতালেই অবস্থান করতে হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন সেজন্য আওয়ামী লীগ, শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়েই গেছেন। ফলে তিনি তার ছোট ভাইয়ের জানাজাতেও অংশগ্রহণ করতে পারেননি।

রুহুল কবির রিজভী বলেন, ১৭ বছর পর এই নেতা (তারেক রহমান) দেশে ফিরছেন। লাখ লাখ লোক তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত রয়েছেন। তার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকার কথা দিয়েছে। তিনি এসেই তার চিকিৎসাধীন আপসহীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে যাবেন। যাওয়ার পথে ৩০০ ফিটে সমাবেশেও অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৮   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ