সরিষাবাড়ীতে সালাম তালুকদারের মেয়ে আরুণীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সালাম তালুকদারের মেয়ে আরুণীর মনোনয়নপত্র সংগ্রহ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে সালাম তালুকদারের মেয়ে আরুণীর মনোনয়নপত্র সংগ্রহ

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে রাজনৈতিক উত্তাপ ও কৌতূহল বাড়ছে। এই আসনে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

​বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আরুণীর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন সাবেক ভিপি শহিদুল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

​উল্লেখ্য যে, এই আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ইতোমধ্যেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে দলের প্রভাবশালী সাবেক মহাসচিবের কন্যার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

​উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জামালপুর-৪ আসনে এখন পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১০জন প্রার্থী এবং আরও অনেকেই কিনতে পারেন বলে জানান তিনি। যারা মনোনয়ন পত্র কিনেছে তারা হলেন: মোহাম্মদ আব্দুল আওয়াল (বাংলাদেশ জামায়াতে ইসলামী),বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (জাতীয় পার্টি), মাহবুব জামান জুয়েল (সিপিবি), মাওলানা আলী আকবর সিদ্দিক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ​মুফতি মোখলেছুর রহমান জমিরী (বাংলাদেশ খেলাফত মজলিস),​মোশাররফ হোসেন (এনপিপি), ​কবীর হাসান (নাগরিক ঐক্য) ও মো. আসাদুল্লাহ (স্বতন্ত্র)।

​সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত, এই আসনের মোট ভোটার ৩,০৪,৯৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৫১,৫২৮ জন, নারী ভোটার ১,৫৩,৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে। আসনটিতে ভোটকেন্দ্র রয়েছে ৮৮টি।

​উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার আরুণীর মনোনয়নপত্র বিক্রির বিষয়টি নিশ্চিত করে বলেন, যে কোন দলের একাধিক প্রার্থী মনোনয়ন পত্র কিনতেই পারেন। তবে দল থেকে মনোনীত প্রার্থী ছাড়া বাকি সবাই বাদ পড়ে যাবে। পরবর্তীতে বাদ পড়া প্রার্থীরা আর স্বতন্ত্র থেকেও আর নির্বাচন করতে পারবেন না।

এছাড়াও তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:১০:১৫   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথার বাবলুর রহমান খান
বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল ক্রয়ে ফুয়েল কার্ড বাধ্যতামূলক
পিরোজপুরে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ বিষয়ক মতবিনিময়
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহী নেপাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ