আনন্দ বিনিময়ে নারায়ণগঞ্জে ২ চার্চে বড়দিন উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আনন্দ বিনিময়ে নারায়ণগঞ্জে ২ চার্চে বড়দিন উদযাপন
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



আনন্দ বিনিময়ে নারায়ণগঞ্জে ২ চার্চে বড়দিন উদযাপন

নারায়ণগঞ্জে প্রার্থনা, কেক কাটা ও ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নগরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাধু পৌলের গির্জা এবং কালীরবাজার এলাকার ব্যাপ্টিস্ট চার্চ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। উৎসবকে ঘিরে দুটি গির্জায়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা যায়।

উৎসবে অংশ নেওয়া হ্যালেন বিশ্বাস দিয়া বলেন, “এই দিনে যিশু খ্রিস্ট মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে পৃথিবীতে এসেছিলেন। বড়দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা যিশুর কাছে মনের সব প্রার্থনা তুলে ধরি।”

তিনি আরও বলেন, “দেশ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনা করেছি। বিশেষ করে পরীক্ষার ফল ভালো হওয়ার জন্য প্রার্থনা করেছি।”

প্রার্থনা শেষে আরেকজন আগত দর্শনার্থী বলেন, “আজ আমরা আনন্দিত হলেও বর্তমান পরিস্থিতি ভালো না থাকায় গত বছরের মতো বড় পরিসরে আনন্দ-উল্লাস করতে পারিনি।”

সাধু পৌলের গির্জার ফাদার বিপুল ডেভিড দাস পাল বলেন, “যিশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন শান্তি, ভালোবাসা ও ক্ষমার বার্তা নিয়ে। এই দিনে আমরা সবার জন্য সেই ভালোবাসা ও শান্তির শুভেচ্ছা জানাই।”

শঙ্কার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “ঢাকার কয়েকটি গির্জা ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার কারণে সবার মধ্যেই কিছুটা ভীতি কাজ করেছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও আমরা শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করেছি।”
এদিকে বড়দিন উপলক্ষে সাধু পৌলের গির্জা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ধর্মীয় চর্চা যত সুন্দরভাবে হবে, সমাজে শান্তিও তত বেশি প্রতিষ্ঠিত হবে। ধর্ম আমাদের জ্ঞান, শিক্ষা ও সম্প্রীতির শিক্ষা দেয়। আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুক।”

বাংলাদেশ সময়: ২২:৪৭:১১   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ