টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের

বিশ্বজুড়েই আজ পালিত হচ্ছে বড়দিন। তবে বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানাতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নেনে এক বিশেষ পদক্ষেপ। টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে উদযাপন করেছেন বড়দিনের উৎসব।

বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগের অনেকেই প্রশংসা করেছেন।

সম্প্রতি ইউনেস্কো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়িকে। সেই শাড়িই পরিধান করেন ব্রিটিশ হাইকমিশনার। গোলাপি রঙের শাড়ি পড়েছিলেন সারাহ কুক। তাতে ছিল সরু নিন বর্ডার।

বড়দিন উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন দূতাবাস থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। যার মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চিন, ভারত, অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শ। তবে এর মধ্যে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের পদক্ষেপ সকলের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১০   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ