তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের দেশে আগমনে তা পূরণ হবে। তিনি দেশের সবচেয়ে বড় দলের নেতা, তার দেশে আসার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক।

আগামী নির্বাচনের প্রেক্ষাপটে শফিকুল আলম বলেন, দেশ একটি গণতান্ত্রিক উত্তরণে (ডেমোক্র্যাটিক ট্রানজিশন) আছে। তারেক রহমানের দেশে আগমনের পর এই উত্তরণ আরও মসৃণভাবে সম্পন্ন হবে।

তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা বিএনপি দেখছে। তারা সরকারের কাছে যে সহযোগিতা চেয়েছে, সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল ৯টা ৫৬ মিনিটে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৫   ১৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার - আইনমন্ত্রী
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে কাঁচা ধান কাটার অভিযোগ, থানায় মামলা
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ