তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



তীব্র শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শহর-গ্রাম। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ।
এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও অনেক কমে গেছে। ফলে দিনে-রাতে সবসময়ই তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাত ও দিনের তাপমাত্রায় কোনো বড় ধরনের পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রাত থেকে সকাল পর্যন্ত দেশে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু জায়গায় দুপুর পর্যন্ত এই কুয়াশা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান এবং সড়ক যোগাযোগে সাময়িক অসুবিধা হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এদিকে, কিশোরগঞ্জের নিকলীতে টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৮   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ