প্রথমবারের মতো বিলিয়নেয়ারের তালিকায় নাম উঠল মার্কিন পপ তারকা বিয়ন্সের

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথমবারের মতো বিলিয়নেয়ারের তালিকায় নাম উঠল মার্কিন পপ তারকা বিয়ন্সের
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



প্রথমবারের মতো বিলিয়নেয়ারের তালিকায় নাম উঠল মার্কিন পপ তারকা বিয়ন্সের

মার্কিন পপ তারকা বিয়ন্সে নোলস-কার্টার একজন বিশ্বখ্যাত গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী, যিনি ‘ডেস্টিনি’স চাইল্ড’ নামক গার্ল গ্রুপের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং পরে এককভাবে ‘কুইন বে’ হিসেবে পপ সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সম্প্রতি তিনি ফোর্বসের বিলিয়নার তালিকায় স্থান করে নিয়েছেন এবং গ্র্যামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য রেকর্ড অর্জন করেছেন।

ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা) বেশি সম্পদের মালিক। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে-জি।

চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার; তার সফল ক্যারিয়ারের সুবাদে শিগগিরই বিলিয়নেয়ারের সীমা অতিক্রম করবেন। সেই পূর্বাভাসই এবার বাস্তবে রূপ নিল।

২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে প্রায় ৬০ কোটি ডলার আয় হয়, যা তাকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই ট্যুরের কনসার্ট নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র থেকে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার পান বিয়ন্সে। সব মিলিয়ে বর্তমানে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ রয়েছে এই মার্কিন পপ তারকার।

তিনি শুধু একজন সংগীতশিল্পীই নন, একজন সফল ব্যবসায়ী ও প্রযোজকও, যার প্রযোজনা সংস্থা ‘পার্কউড এন্টারটেইনমেন্ট’ বিভিন্ন কাজ পরিচালনা করে। তিনি সর্বকালের সবচেয়ে বেশি গ্র্যামি অ্যাওয়ার্ড (৩২টি) বিজয়ী শিল্পী হিসেবে রেকর্ড করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৫   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি
৫ এপ্রিল থেকে দেওয়া হবে হামের টিকা
নারায়ণগঞ্জে ৭৫ হাজার হামের টিকা মজুদ আছে : দিপু ভূঁইয়া
সালথায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ
ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি: অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং ভাষা ও দক্ষতার স্বীকৃতি নিয়ে আলোচনা
ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও’র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ