দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় জাসাস কেন্দ্রীয় ও না’গঞ্জের নেতৃবৃন্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় জাসাস কেন্দ্রীয় ও না’গঞ্জের নেতৃবৃন্দ
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায়  জাসাস কেন্দ্রীয় ও না’গঞ্জের নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। বেলা ৩টা বেজে ৩ মিনিটে জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত মানুষের ঢলে লোকে লোকারণ্য হয়ে ওঠে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিক ও বিশিষ্টজনেরা অংশ নেন।
জানাজার আগে উপস্থিত জনতার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, “দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন।”
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, সদস্য শাহ্ মোঃ বিল্লাল হোসেন, মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি, সিনিয়ির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজিব, বন্দর থানা জাসাসের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, কাশীপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, নারায়ণগঞ্জ মহানগরের ১৪ নং ওয়ার্ড জাসাস যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য শুক্কুর মজুমদার জানাজায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫৯   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে - বস্ত্র ও পাটমন্ত্রী
দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ
শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মিনি পিকআপ
নগরকান্দায় যৌতুক ও পরকীয়ার অভিযোগে গৃহবধূ নির্যাতন
জামালপুরে ১২টি ট্রেনের টিকিট ও ৯৬৩টি সিমসহ দুই কালোবাজারি আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ