দেওভোগে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওভোগে যুবককে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



দেওভোগে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে পশ্চিম দেওভোগের নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহতের নাম রায়হান খান (২৫)। তিনি চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।

পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন রায়হান।

ওসি মান্নান বলেন, নিহতের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলাও রয়েছে।

“স্থানীয়দের কাছ থেকে সে প্রায় সময় টাকা-পয়সা চাঁদা নিতো। মাদক ব্যবসায় বাধা দিলে হামলার শিকার হতেন। বাড়ির ভাড়াও ঠিকমতো দিতেন না। এ নিয়ে স্থানীয়রা তার প্রতি ক্ষুব্দ ছিল। সকালে একটি গ্যারেজের মালিকের কাছ থেকে টাকা চাওয়ায় তর্ক হয়। এরপর তাকে লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।”

পুলিশ মরদেহটি নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। তার মুখমন্ডল থেতলে দেওয়া হয়েছে এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান আব্দুল মান্নান।

তবে, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজনও সকালে তাকে মারধরে অংশ নেন বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি বলেন, “বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো দ্বন্দ্ব কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”

এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৪:০২   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ