হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা

জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির নামে উদ্বোধন করা হয়েছে লঞ্চ টার্মিনাল।

শুক্রবার বিকেল ৪টায় জেলার নলছিটি উপজেলার স্থানীয় ঐতিহ্যবাহী এ লঞ্চঘাটটিকে হাদির স্মরণে নতুন নামকরণ করে তা আনুষ্ঠানিক উদ্বোধন করে নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও শহীদ হাদির বোন ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন।

শহীদ হাদির নামে ঘাটটি উদ্বোধন করে নৌ-উপদেষ্টা শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আগামীতে যাতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারে আবির্ভাব না ঘটে, যারা সরকারে আসবে তারা যেন শিক্ষাগ্রহণ করে, জনগণের জন্য কাজ করে এবং সততার সঙ্গে কাজ করবে-এটাই আন্তর্বর্তীকালীন সরকারের আশা। নতুবা শহীদ হাদিসহ জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের মাফ করবে না।’

হাদি হত্যার ব্যাপারে উপদেষ্টা শাখাওয়াত বলেন, ‘হাদি হত্যার ঘটনায় সরকার অত্যন্ত সিরিয়াস। শুধু হত্যাকারীই নয়, দেশে-বিদেশে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করা হবে। খুব শিগগিরই জনসমুখে তা জানানো হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫৪   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ