তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



তারেক রহমান মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো। ধরে রাখতে পারবো দেশের পতাকা ও স্বাধীনতা-সার্বভৌমত্বকে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস,সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতত্বে এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা ও যে অঙ্গীকার জনগণের কাছে রেখে গিয়েছিলেন আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো। জাতীয়তাবাদী মহিলা দল ও এ দেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাবো। যার জন্য প্রায় ৪৫-৪৬ বছর নিরন্তর লড়াই ও সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন-নির্যাতন ও চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, যে ধৈর্য, আত্ম সংগ্রাম, সাহস ও তার যে দঢ় প্রত্যয় যেকোনও হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায়নি। তিনি তার জ্বলন্ত এক প্রমাণ।

রিজভী বলেন, বাংলাদেশের এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রীকে আমরা হারিয়েছি। তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকৃত হয়। আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না তাকেই আল্লাহ মহিমান্বিত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫২   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মৃত্যু জয় করে কালকিনি তাহাজ্জুলের জজ হওয়ার স্বপ্ন পূরণ
নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ