দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে শ্রীমঙ্গলে

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে শ্রীমঙ্গলে
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে শ্রীমঙ্গলে

চায়ের রাজ্য মৌলভীবাজারে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। বয়ে যাচ্ছে উওরের শীতল হাওয়া। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় এই জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলার রামনগরের লেবু ব‍্যবসায়ী ছুরুক আহমদ বলেন, “চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে তীব্র শীত নেমেছে। ঠান্ডার কারণে হাতে-পায়ে কাঁপন শুরু হয়। বয়স্কদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। কোনো কোনো দিন সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ।”

মৌলভীবাজার সদর উপজেলার পূর্বসিং গ্রামের মোস্তফা মিয়া বলেন, “শীতে আমাদের বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

মৌলভীবাজার শহরের শিক্ষক জাবিদুর রহমান বলেন, “শীতে জবুথবু অবস্থা। প্রয়োজনীয় কাজে বাইরে গেলে হাত-পা মনে হয় জমে যাচ্ছে।”

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী মো. আনিসুর রহমান বলেন, “আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সামনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।”

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০৮   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ সবসময় পাশে থাকবে: সোহেল
নিরাপদ ও সুন্দর নারায়ণগঞ্জ-৪ গড়তে কোনো আপস করব না: এমপি আল আমিন
মাদ্রাসা শিক্ষার্থীদের ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান
বোরো রোপণে ব্যস্ত সরিষাবাড়ী, সরগরম স্থানীয় শ্রমবাজার
বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে - কৃষি মন্ত্রী
রেলকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার - রেলপথ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ