বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে: উপদেষ্টা শারমীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে: উপদেষ্টা শারমীন
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে: উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটি শিশুরই জন্মগত অধিকার রয়েছে সুস্থ, নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার। শিশুদের মাঝেই লুকিয়ে থাকে আগামীর সম্ভাবনা, আগামীর নেতৃত্ব। আমাদের সমাজে কিছু শিশু বিশেষ প্রতিভা ও সক্ষমতা নিয়ে জন্মায়, আবার কিছু শিশু জন্মায় বিশেষ চাহিদা নিয়ে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কোনোভাবেই সমাজের বাইরে নয়। তারা এই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সকল স্বাভাবিক শিশুর মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরও সমান অধিকার রয়েছে শিক্ষা, সেবা ও সুযোগ-সুবিধা লাভের। তাদের জন্য উপযোগী পরিবেশ, সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আজ ঢাকায় খিলক্ষেতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলো’- এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আশার আলো শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আশা, মানবতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, আমি বিশ্বাস করি, এই বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলে অন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বক্তৃতা করেন।

উপদেষ্টা বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ঢাকা ও ৬টি বিভাগীয় শহরে মোট ১১টি স্কুল চালু করা হয়েছে। উক্ত স্কুলগুলোতে অটিজম ও অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার সমস্যাগ্রস্ত শিশুদের অক্ষর জ্ঞান, সংখ্যা, সংগীত, খেলাধুলা, সাধারণ জ্ঞান, যোগাযোগ, সামাজিকতা, আচরণ পরিবর্তন এবং পুনর্বাসন ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এনজিও বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয় পরিচালিত হচ্ছে।

শারমীন এস মুরশিদ আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আশার আলো ঢাকায় বিশেষায়িত শিক্ষা, অটিজম সাপোর্ট প্রোগ্রাম, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, অভিভাবক কাউন্সেলিং এবং শিশুদের স্বনির্ভরতা উন্নয়নের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সকল কার্যক্রম সশস্ত্রবাহিনীসহ সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। স্কুলটি পূর্বাচল সংলগ্ন খিলক্ষেত এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানসম্পন্ন বিশেষায়িত স্কুলের চাহিদা পূরণ করবে।

পরে উপদেষ্টা ‘আশার আলো’ স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৫   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ