রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রতি বছরের মতো এবারও রংপুরে অস্বচ্ছল, ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্রের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে রোববার (৪ জানুয়ারী) বিকেলে রংপুর উত্তম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুবিধাভোগী ১ হাজার ৫৫ জনের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন- ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় শারীরিকভাবে অক্ষমদের শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান দেয়া হয়। ‎তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
‎
‎এদিকে গত দুদিন ধরে রংপুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে।
‎
‎রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ ডিগ্রী সেলসিয়াস। একই সময় দিনাজপুরে ১১ দশমিক ৬ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুর ও ঠাকুরগাঁওয়ে ১১ দশমিক ৮, নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটে ১২ ডিগ্রী, গাইবান্ধায় ১২ দশমিক ১ ডিগ্রী ও রংপুরে ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

‎রংপুর আবহওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আগামী ৮ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়া এবং রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫২   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ