রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙেছে।

বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

অন্যদিকে, দেশের দক্ষিণ উপকূলীয় শহর টেকনাফে আজ সর্বোচ্চ ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা গেছে।

সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে ‘মৃদু’ এবং ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে ‘মাঝারি’ শৈত্যপ্রবাহ বলা হয়।

তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে ‘তীব্র’ এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে ‘অতি তীব্র’ শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০০   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে ইটিপিবিহীন কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
‘জেল খাটলে কেমন লাগে’ কৌতুহল থেকে খুন, গ্রেপ্তার ৬ শিশু-কিশোর
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের
কৃষক ও জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ জোরদার করছে সরকার
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ