সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



---

হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় জেলার বিভিন্ন এলাকায় নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক পুনর্বাসনের কাজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, হবিগঞ্জের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি সেগুলোর যথাযথ ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও ক্লাবগুলোকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি স্থানীয় সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেন মন্ত্রী। পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে প্রশাসন ও পুলিশের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পূজা উদযাপনে কোনো সমস্যা বা অভিযোগ দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

একই সভায় হবিগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মো. শাম্মী আক্তার এবং হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহামদ আলী মুকিব। এছাড়া পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নকারী বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে খন্দকার আব্দুল মুক্তাদির হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে তিনি হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১২   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ