পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি কেউ যাতে ঘটাতে না পারে সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একইসঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদেরও ভুল তথ্য, অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এবার পুরো জেলায় ২৪০ স্থায়ী ও অস্থায়ী পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানান ডিসি। সবগুলো পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রতিও জোর দেন তিনি।

তিনি বলেন, “দুর্গাপূজায় রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অভিজ্ঞতা বলছে, দুষ্টামি যদি কেউ পূজা মন্ডপে করতে চায় তাহলে সময়টাকে বেছে নেয় ভোরবেলা। কারণ সারারাত দর্শনার্থীরা থাকেন, তারপর স্বেচ্ছাসেবী, আইনশৃঙ্খলা বাহিনী ক্লান্ত হয়ে যায়, ভোরবেলার ঘুমের সময়টিতে সতর্ক থাকতে হবে। ভোরবেলাতে পৃথক স্বেচ্ছাসেবী টিম রাখা প্রয়োজন হবে। আনসার সদস্যরাও ভোরবেলাতে আলাদা নজর দেবেন।”

তিনি আরও বলেন, “পুলিশ ও ডিসি অফিসের ভিন্ন ভিন্ন টিম থাকবে পূজামন্ডপগুলোতে মনিটরিং-এর জন্য। আমরা কোনো বার্তা দিলে তা সমন্বয় করেই দেবো। আমাদের ছয়জন এডিসি উপজেলা লেভেলে সমন্বয় করবেন। তাদের সে দায়িত্ব দেওয়া হবে। সুতরাং সমস্যার কথা জানানোর জন্য অনেককেই আপনারা পাবেন।”

“গুজব নিয়ন্ত্রণেও কাজ করতে হবে। শান্ত একটি পরিবেশকে অশান্ত করার জন্য অনেকেই সুযোগ নিতে পারে। তাদের প্ররোচনায় পড়ে আমরাও যেন নিজেদেরকে উস্কে না দেই। কোনো একটা ছোট ঘটনা ঘটলেও তা ফেসবুকে আপলোড করার আগে হোয়াটস অ্যাপ গ্রুপে দিবেন। এসপি সাহেবকে রেসপন্স করার সময়টা আপনারা দেবেন,” যোগ করেন ডিসি।

তিনি আরও বলেন, “একজন মানুষ যদি অন্যায় করে, কিংবা মন্দিরে কোনো ক্ষতি করে তাহলে রাষ্ট্রকে রেসপন্স করার সময়টা দিতে হবে। আগেই ফেসবুকে ভাইরাল করে দিলে ঘটনাকে মিনিমাইজ করা যায় না। কোনো ইস্যু থেকে থাকলে নেতারা আগে নিশ্চিত হয়ে নেবেন, তাৎক্ষনিক যোগাযোগ করবেন। সোশ্যাল মিডিয়াতে কিছু দেওয়ার আগে ভেরিফাই করে নেবেন।”

সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিসি বলেন, “আপনাকে অস্থিতিশীল করার জন্য বসে প্রচুর গ্রুপ বসে আছে। আপনারাই দু-একটা গ্রুপের নাম বলেছেন। নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীসহ বিভিন্ন জনের কথা বলেছেন। কিন্তু নারায়ণগঞ্জের সম্প্রীতির পরিবেশ যেন অটুট থাকে। সকলের আলাদা আদর্শিক কিংবা মতাদর্শের বিষয় থাকতে পারে কিন্তু পূজা কিন্তু সর্বজনীন। কোনো দুষ্কৃতিকারী নিস্তার পাবে না, এসপি সাহেব বলেছেন। আমাদেরও একই কথা। আমরা কাউকে সুযোগ দিতে চাই না। আপনারা ভুল তথ্য, অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে সচেতন থাকবেন।”

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৫   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ