স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি - সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি - সৈয়দা রিজওয়ানা হাসান
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি - সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি। তিনি বলেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি করতে পারলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে, যার ফলে জবাবদিহি নিশ্চিত হবে, দুনীতি হ্রাস পাবে এবং অপরাধ কমবে।

আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘Business Strategic Dialogue’ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। তিনি বিএসসিএল এর সক্ষমতা বৃদ্ধি ও মন্ত্রণালয়সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আবু তাহের মুহাম্মদ জাবের, সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়; ড. মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ ইমাদুর রহমান।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩০   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ