মাদারীপুরে নামজারি করতে ঘুষ নেয়ার দায়ে পরিচ্ছন্নতাকর্মীর কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে নামজারি করতে ঘুষ নেয়ার দায়ে পরিচ্ছন্নতাকর্মীর কারাদণ্ড
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



মাদারীপুরে নামজারি করতে ঘুষ নেয়ার দায়ে পরিচ্ছন্নতাকর্মীর কারাদণ্ড

মাদারীপুরে জমির নামজারি করতে ২০ হাজার টাকা ঘুষ নেয়ার দায়ে এক পরিচ্ছন্নতা কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা এ দণ্ড দেন।

জানা যায়, শিবচর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসেন এক নারী। তার কাছ থেকে জমির নামজারি করার জন্য নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে সেই টাকা দেন ওই নারী। কিন্তু জমির নামজারি বিলম্ব হওয়ায় বিষয়টি উপজেলা ভূমি সহকারী কমিশনারকে অবহিত করেন। পরে নোয়ার আলীকে কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেয়া দেয়া হয়। পুলিশের মাধ্যমে পাঠানো হয় শিবচর থানায়। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, ‘নোয়াব আলী যে কাজটি করেছে সেটি খুবই অন্যায়। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে সাজা দেয়া হয়।’

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৪   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ