গণভোট দেয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোট দেয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



গণভোট দেয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা

নির্যাতন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীতে ডিএনসিসি নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে ক্ষমতার ভার শাসকগোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট দেয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন, আগামী নির্বাচনে ভেবেচিন্তে সংস্কারের পক্ষে ভোট দিতে হবে।

আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথানত করবে না এমন মন্তব্য করে দুই উপদেষ্টা সংস্কারের পক্ষে গণভোট দেয়ার কথা বলেন।

নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নাগরিক পদক-২০২৫ প্রদান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশানে নগর ভবনে ৮ ক্যাটাগরিতে ১০ জনকে দেয়া হয় এ পুরস্কার।

এ অনুষ্ঠানের মূলপ্রবন্ধ উপস্থাপন করে আহমদ ছফার কবর তুরাগ পাড় থেকে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের কথা জানান অধ্যাপক সলিমুল্লাহ খান।

এ সময় নগর সংস্কারে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারিতে, ওইদিনই হবে গণভোট।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩২   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার
ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা
জামায়াত আমীর আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি
বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল: ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ