সুনামগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



সুনামগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকৃত বিদ্যালয়গুলো হলো- গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ, অবকাঠামোসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে তাদের পড়াশোনার অগ্রগতি ও সমস্যার বিষয়ে কথা বলেন। শিক্ষার্থীরা সবাই নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েছে বলে উপদেষ্টাকে নিশ্চিত করে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:২১   ১৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ