জামালপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



জামালপুরে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন জব্দ করার পর সেটি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

​রোববার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

​প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু চক্র তালুকপাড়া এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে পার্শ্ববর্তী কৃষি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছিল।

​অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বড় ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সেটি জনসম্মুখেই হাতুড়ি দিয়ে ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, ​”অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সরকারি নিয়ম অমান্য করে যারা বালু উত্তোলন করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

​এলাকাবাসীর ভাষ্যমতে, প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা ভবিষ্যতে এমন তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৯   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ