ওআইসি বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওআইসি বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



ওআইসি বৈঠকে সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় আহূত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সৌদি আরবের জেদ্দায় শনিবার অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম বিশেষ অধিবেশনে বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে ওআইসির সম্মিলিত অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম।’

ইসরাইলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাবসহ বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতি নিয়ে আলোচনা করতে এই জরুরি অধিবেশন ডাকা করা হয়।

আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন ওআইসিকে ইসরাইলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন জোরালোভাবে পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।

তিনি আরও জোর দিয়ে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়। অবৈধ কোনো তৎপরতা গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফা সিদ্ধান্ত ও চাপের ঊর্ধ্বে স্থান পাবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পরিষদের প্রস্তুতিমূলক অধিবেশন হিসেবে সিনিয়র কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয় এবং ফিলিস্তিন ইস্যুকে ওআইসির কেন্দ্রীয় বিষয় হিসেবে পুনরায় নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৮   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে ৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী: প্রাক্তন শিক্ষকদের সম্মাননা
সাবেক ক্রিকেটারদের রিইউনিয়ন অনুষ্ঠিত ফরিদপুর স্টেডিয়ামে
ফরিদপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে - জেলা প্রশাসক
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
রাজশাহীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ