দুর্নীতি করলে জেলে পচতে হবে : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি করলে জেলে পচতে হবে : শামা ওবায়েদ
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



দুর্নীতি করলে জেলে পচতে হবে : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমার দলের কেউ দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাকে জেলে পচতে হবে। আপনারা সকলে ন্যায় ও আল্লাহর পথে থাকেন। ইনশাআল্লাহ, আমরা কম খাবো কিন্তু ভাল থাকতে পারবো। আমাদের দুর্নীতি করার দরকার নেই, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের হাসেন মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে বহু আলেম-ওলামা হতাহত হয়েছিল। অনেকে হাত-পা হারিয়েছেন ও গুলিবিদ্ধ হয়েছেন। তখন আলেম, ওলামাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল।
কিন্তু বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের মন জয় করতে চাই। মাদরাসা ও মসজিদগুলো সংস্কার করে উন্নত মানের করতে চাই।

তিনি আরো বলেন, ‘আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান এমপি-মন্ত্রী থাকাকালীন সালথা ও নগরকান্দার কোনো মানুষকে তিনি অবমূল্যায়ন করেননি। কারো ওপর অত্যাচার করা হয়নি, জড়ানো হয়নি মিথ্যা মামলায়। আমি তার সন্তান। আমিও চাই বাবার মতো মানুষের পাশে থেকে সেবা করতে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা হবে।
যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন করবো। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আযাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সহসভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম ও ছাত্রদল নেতা সাইফুল আলমসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৩   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ