তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: খায়রুল খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমানের রাজনীতি অনুসরণ করলে আগামী দিনে সুখী, সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।

তিনি বলেন, ‘তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছে, ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেছেন আর প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন সবাই দেশকে ভালোবাসি।’
আজ রোববার বিকেলে দাসপাড়া নার্সারি মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।

চিনিশপুর ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল-মামুন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩০   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনালি আমন ধান ঘরে তোলার অপেক্ষায় মাঠজুড়ে ব্যস্ত কৃষক
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ