গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

প্রথম পাতা » চট্টগ্রাম » গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আজ রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি পরিহার করেই জনগণের কাছে যেতে চান তারা। ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে মানুষের মন জয় করাই তাদের রাজনীতির মূল দর্শন।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না— এমন ব্যবস্থাও বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুর্নীতি, ঋণখেলাপি সংস্কৃতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, এবারের নির্বাচন হবে দুর্নীতিবিরোধী ও নৈতিক রাজনীতির পক্ষে জনগণের রায় প্রদানের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদের বাইরে রাখার সুযোগ সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০০   ২৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ