গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য: আলী রিয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য: আলী রিয়াজ
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য: আলী রিয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে- এসব সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণে গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। মানুষ ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সে জায়গাটি পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আর এন এম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:১৪   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত
ধারাবর্ষা জামে মসজিদে গণশৌচাগার নির্মাণে বিএনপি নেতা উজ্জ্বল সরকার
সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মধুখালীতে সাবেক কাউন্সিলর লিটনের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত,কোটি টাকার ক্ষতি
সদরপুরে ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ