এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিসিকে স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিসিকে স্মারকলিপি
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডিসিকে স্মারকলিপি

এলপিজি গ্যাসের অযৌক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জনস্বার্থে জরুরি হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

সোমবার (১২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সহকারী সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ইতোমধ্যে চরমভাবে বিপর্যস্ত। এর মধ্যেই এলপিজি গ্যাসের সাম্প্রতিক অতিরিক্ত ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা এ মূল্যবৃদ্ধির ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, অনেক এলাকায় বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ইচ্ছেমতো দামে এলপিজি গ্যাস বিক্রি করছেন, যা ভোক্তা অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন বাড়ছে এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।

এমতাবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা, অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, জনস্বার্থ বিবেচনায় এলপিজি গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা।

বাংলাদেশ সময়: ২২:৩৮:১২   ১৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ