টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১২ জানুয়ারি) টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাইফুল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার নাজির হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের টেকনাফ ক্যাম্পের র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ-শাহপরীর দ্বীপগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় সিএনজির পেছনে মালামাল রাখার স্থানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, উদ্ধার করা ইয়াবা ছাড়াও অভিযানে একটি বাটন মোবাইল ফোন, এক হাজার টাকা নগদ অর্থ এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পাশাপাশি আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৬   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে - পানি সম্পদ মন্ত্রী
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড় - পার্বত্য মন্ত্রী
দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ