ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া : জোনায়েদ সাকি

প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া : জোনায়েদ সাকি
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া : জোনায়েদ সাকি

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও প্রতিহিংসামুক্ত রাজনীতি কিভাবে করতে হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা শিখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং সাবেক সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও জালাল উদ্দিন বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, কাইয়ুম সরকার, সজিবুর রহমান এবং সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৩   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ