ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে তাকে আটক করা হয়।

পাসপোর্ট আবেদনে ওই যুবক নিজেকে মো. জামাল শেখ নামে পরিচয় দেন। আবেদনে উল্লেখ করা তথ্যানুযায়ী, তার পিতার নাম মো. মুন্নু শেখ, মায়ের নাম রুনা বেগম এবং জন্ম তারিখ ২২ জুন ২০০২। জাতীয় পরিচয়পত্র নম্বর হিসেবে দেওয়া হয় ১৯৫৯৩৪৪৮৮৬। ঠিকানা দেখানো হয় গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম পাড়া এলাকার ভূবশী, ডুবশী গ্রাম। জন্মস্থানও উল্লেখ করা হয় গোপালগঞ্জ।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, কাগজপত্র যাচাইয়ের একপর্যায়ে আবেদনকারীর চেহারার সঙ্গে জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত ছবির অসামঞ্জস্য ধরা পড়ে। এতে সন্দেহ হলে বায়োমেট্রিক যাচাই করা হয়। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় দেখা যায়, তার তথ্য রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে সংরক্ষিত রয়েছে।

রোহিঙ্গা পরিচয়পত্র অনুযায়ী ওই যুবকের প্রকৃত নাম রাইয়াস। তার পিতার নাম মো. আইয়ুব এবং জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। পরিচয়পত্রের রেফারেন্স নম্বর ১১১২০১৭১২১৯১০২৭৩৬। নথি অনুযায়ী, তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন, তিনি একজন রোহিঙ্গা নাগরিক। অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছিলেন।”

ঘটনার পর আটক যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৮   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ