রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



রমজানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, রমজানের শুরুতে কয়েকটি নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। এ সময় তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ভৈরব বাজারে সব ধরনের পণ্যের দাম এখন স্বাভাবিক রয়েছে। পুরো রমজানজুড়ে বাজার নিয়মিত মনিটরিং করা হবে। অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দাম বাড়াতে পারবে না।

তিনি বলেন, কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।

এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১৮   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
জিডিপি ও সিপিআই গণনা পদ্ধতি সংস্কারে কারিগরি কমিটি গঠন করবে সরকার : জোনায়েদ সাকি
সদরপুরে প্রান্তিক খামারিদের মাঝে মুরগি বিতরণ
কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ