খালেদা জিয়ার জন্য আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার: কাসেমী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার জন্য আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার: কাসেমী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়ার জন্য আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার: কাসেমী

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “নিজের ছেলে হারানোর জন্য যিনি কোনো ব্যথা বেদনা অনুভব করেননি, কিন্তু দেশের মানুষের জন্য কাঁদতে পারেন, সেই মায়ের জন্য আমাদের কুরবান হয়ে যাওয়াই উচিত। এজন্যই তার জন্য দোয়া করা দরকার।”

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলাবাজার এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে কাসেমী এসব কথা বলেন।

তিনি বলেন, “খালেদা জিয়ার জন্য এত মায়া কেন লাগে? আমার খুব ভালো মনে আছে, এক সময় ছিল ফ্যাসিস্টের ভয়ে আমরা কথা বলতাম না। কথা বলতে চাইলেও বলতাম না। খালেদা জিয়াকে বন্দী করে রাখা হতো, তার অফিসের সামনের রাস্তা বালির ট্রাক দিয়ে বন্ধ করা হতো। গোয়েন্দারা সমানে এদিকে সেদিকে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খুঁজে বের করতো। তখন খুব কষ্টকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল।”

কাসেমী স্মরণ করেন, সেই সময়ে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। “সেই মুসিবতের দিনে খালেদা জিয়ার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তখন একজন নীর আলেম ছিলেন, নূর হোসাইন কাসেমী, হেফাজতের সংগ্রামী মহাসচিব। তাঁর সঙ্গে মিলে আমরা ছয় জনের পারমিশন নিয়েছিলাম এবং রাতের আঁধারে গিয়ে খালেদা জিয়ার কাছে সুযোগ পেয়েছিলাম। রাত তখন পৌনে এগারোটা বাজে। সেখানে সেলিনা রহমানসহ বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ একসাথে বসে কোরআন শরীফ, দোয়ার বই ও তাসবীহ তাহলীল পড়ছিলেন। প্রায় ৩০-৩৫ জন উপস্থিত ছিলেন। সকলের মধ্যমণি ছিলেন গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।”

‘প্রয়োজনে পাশে দাঁড়াবার’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘প্রচেষ্টা’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবির আহমেদ শহীদ। সঞ্চালনা করেন শিকদার বাসির চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ