জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান

প্রথম পাতা » চট্টগ্রাম » জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে সকল শ্রেণি পেশার মানুষের যে লালিত স্বপ্ন তারই প্রতিফলন হয়েছে জুলাই জাতীয় সনদে। এ সনদ জনসমর্থনে পাশ হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানুষ গুম, খুনসহ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়া তো দূরের কথা-বিচার প্রার্থনারও সাহস করতো না।
এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে। মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিল, অকাতরে জীবন দিয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারানোসহ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে।’

এই উপদেষ্টা বলেন, ‘আজকে কার্যক্রম চালু হওয়া এ সুপার ক্যারাভান শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে। ক্যারাভান বা সুপার ক্যারাভানের পাশাপাশি সমাজের সকল মানুষকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।
যারা গণভোট সম্পর্কে কম জানে তাদের জানাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে ভোটাররা হ্যাঁ বা না ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণে তাদের সমর্থন জানাবে। গণভোটে হ্যাঁ ভোটদানের মাধ্যমে ভোটারগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দেশের জন্য নতুন গতিপথ নির্ধারণ করবে।
এ গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও আগ্রহ সৃষ্টি, হ্যাঁ ভোট প্রদান প্রভৃতি কাজে সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হচ্ছে ভোটের গাড়ি ক্যারাভান ও সুপার ক্যারাভান। এ গাড়ি শহর নগর বন্দরসহ প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত গণভোটের ইতিবাচক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৮   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ