ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি: আমির খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি: আমির খসরু
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি: আমির খসরু

দেশে চাকরির ক্ষেত্রে লেভেল প্লেইন ফিল্ড তৈরি করা সম্ভব হয়েছে কিনা তা প্রথমে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা করা হয়েছে, তার বাজেট কোথা থেকে আসবে তা নিয়েও বাস্তববাদী চিন্তা করেছে বিএনপি।

রবিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ চিন্তা করতে হবে, যাতে দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা বাড়াতে হবে। প্রত্যন্ত এলাকায় নারীদের আর্থিক সহায়তা বাড়াতে হবে। নারীদের কাজকে মার্কেটিং, ব্যান্ডি ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবন যাপনের চিত্র পালটে যাবে।

খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, গ্রামের নারীদের খেলোয়াড় বানানোর জন্য বিএনপি পরিকল্পনা করেছে। নারীদের সম্ভাবনাকা কিভাবে কাজে লাগানো যায়, সেখানে বিনিয়োগ করবে বিএনপি। নারীরা যেন সব কিছুতে অংশ নিতে পারে, এসব জাগায় কাজ করবে বিএনপি।

বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে তা নিয়ে দীর্ঘ বছর গবেষণা করা হয়েছে, যা আগামীতে সুযোগ পেলে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন বিএনপির সাবেক এই মন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সিপিডি পরিচালক ডা. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ আরো অনেকেই।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৮   ২৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ