তারেক রহমান খুব আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় : জমিয়ত নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান খুব আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় : জমিয়ত নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



তারেক রহমান খুব আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় : জমিয়ত নেতা

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামা ইসলাম নেতা মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ‘ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুব বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ‘প্রার্থী হিসেবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে আপনাদের সঙ্গে ২১ তারিখের পরে কথা বলবো। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে।
সুতরাং আমি একজন সুনাগরিক হিসেবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। দরবার শরিফের উসিলায় আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহতায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩৮   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ