লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার

প্রথম পাতা » খুলনা » লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি এবং এ কারণে নির্বাচন নিয়ে শঙ্কা রয়ে গেছে।

বুধবার (২১ জানুয়ারি) খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

খুলনা-৫ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার বলেন, আচরণবিধি মেনে কোনো প্রার্থী সীমিত পরিসরে জনসংযোগ করলেও তাৎক্ষণিকভাবে সতর্ক করা হচ্ছে, এমনকি অভিযোগের মুখে পড়তে হচ্ছে। অথচ অন্যদিকে শতশত মানুষ নিয়ে প্রকাশ্যে জনসংযোগ চালালেও সেগুলোতে কোনো মনিটরিং, শোকজ বা কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে স্পষ্ট হয় যে, লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার চলছে এবং বিষয়টি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে।

নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠুতা নিয়েও আশঙ্কার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন উৎস থেকে তারা তথ্য পাচ্ছেন যে, সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীরা নির্বাচিত হলে যাদের স্বার্থে আঘাত লাগবে, তারাই ভোট ছিনতাই, কেন্দ্র দখল, হামলা কিংবা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে পারে। এসব কারণেই তারা এখনো উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি প্রতিপালন এবং সব প্রার্থীর প্রতি সমতা রক্ষা করা যাবে কি না এসবই নির্ভর করছে প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর। প্রচারণা শুরু হলে প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘাত-সহিংসতা মুক্ত পরিবেশ রাখা সম্ভব হবে কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

প্রতীক প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের আবেগের প্রতীক। অতীতে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই প্রতীক নিষিদ্ধ করা হয়েছিল, যা নজিরবিহীন ঘটনা। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় তারা আনন্দিত ও উচ্ছ্বসিত।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৪   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ