ভারতে হিন্দু -মুসলিম প্রেমিক প্রেমিকাকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে হিন্দু -মুসলিম প্রেমিক প্রেমিকাকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



ভারতে হিন্দু -মুসলিম প্রেমিক প্রেমিকাকে কুপিয়ে হত্যা

ভারতে মুসলিম যুবক ও হিন্দু তরুণীর মধ্যে সম্পর্কের জেরে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই মর্মান্তিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তরুণীর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহত মুসলিম যুবকের নাম আরমান (২৭)। তিনি সৌদি আরব প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরে মোরাদাবাদে অবস্থান করছিলেন। এই সময়ের মধ্যে ২২ বছর বয়সি কাজল নামে এক হিন্দু মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ভিন্ন ধর্মের হওয়ায় কাজলের ভাইয়েরা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তারা কাজলকে এই সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিয়েছিল বলে জানা গেছে।

এনডিটিভি বলছে, প্রায় তিন দিন আগে আরমান ও কাজল নিখোঁজ হন। এরপর আরমানের বাবা হানিফ থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে পুলিশ জানতে পারে, কাজলও নিখোঁজ। সন্দেহের জেরে কাজলের ভাইদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দু’জনকে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের দেয়া তথ্যানুযায়ী বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাটি খুঁড়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদালও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল অন্তিল বলেন, ‘তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে নারীর ভাইয়েরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের স্বীকারোক্তির পর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এ ঘটনায় তরুণীর তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়া রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আরমানের বোন এনডিটিভিকে বলেছেন, কাজলের সঙ্গে তার ভাইয়ের সম্পর্কের বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। তিনি আরও বলেন, ‘সে (আরমান) চার বছর সৌদি আরবে ছিল। তিন মাস আগে দেশে ফিরেছিল।’

বাংলাদেশ সময়: ১৫:১৫:১২   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ