যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান আমিনুল হকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান আমিনুল হকের
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান আমিনুল হকের

কোনো দলের আর্থিক প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে এ কথা বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এসময় তিনি কোনো দলের আর্থিক প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার কথা জানান।

সকালে মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এর আগে তিনি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা নামেন। আশেপাশের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ভোট প্রার্থণা করেন।

একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মোবাইল ব্যাংকিং নাম্বার ও এনআইডি সংগ্রহ করছে। তাদের এমন প্রলোভনে পড়ে ভোটারদের প্রভাবিত না হওয়ার কথা জানান আমিনুল ইসলাম। এ সময় নির্বাচনের পরিবেশে নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এদিকে প্রচারণার শুরুর দিনেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। বলেন, দীর্ঘদিন পরে নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। যার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬:২২:৪০   ১৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ