পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাক হোসেনের
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

পুরান ঢাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা–গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা ও তীব্র যানজট নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার (জানুয়ারি) রাজধানীর সুরিটোলায় দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণার শুরুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ইশরাক হোসেন বলেন, ‘উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে।’

তিনি উল্লেখ করেন, পুরান ঢাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকার গঠনের সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের যানজট নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করা হবে।

নির্বাচনী প্রচারণায় ইশরাক হোসেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেন, একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়া তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।

সুরিটোলা ও আশপাশের এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৩৯   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মারধরের অভিযোগের পরদিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ