খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। মাদকসহ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে রাজধানীর আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, কোনো প্রতিশ্রুতি দেব না।
প্রার্থীরা নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ আমি পুনরুদ্ধার করব। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম, সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল।

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করেন।
আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এ ছাড়া রাতে তিনি ঢাবি জগন্নাথ হল ও রমনা কালিমন্দির সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:১০   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ