বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

এক সময় ছোটপর্দায় যাদের কেমিস্ট্রি ছিল দর্শকের পছন্দের শীর্ষে, তাদের মধ্যে অন্যতম আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এবার নতুন চমক নিয়ে আসছেন এই জুটি।

দীর্ঘদিন পর নিশো-মেহজাবীনকে এক করছেন নির্মাতা ভিকি জাহেদ। এই জুটিকে নিয়ে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে, যা ইতোমধ্যেই আলোচনায়।

রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা ‘পুলসিরাত’-এ প্রথমবারের মতো বড়র পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন নিশো ও মেহজাবীন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ইতোমধ্যে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে, খুব শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’-সহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ। যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। ফলে বড় পর্দায় তাদের এই নতুন যাত্রা নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ তুঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৬   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ