আমার সাথে হাংকি-পাংকি করবেন না, আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমার সাথে হাংকি-পাংকি করবেন না, আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



আমার সাথে হাংকি-পাংকি করবেন না, আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার সাথে কখনও হাংকি-পাংকি করবেন না। আমরা আপনার বিরোধীতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে।

শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। শুধু হাফপ্যান্ট খুলি নাই তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনও হাংকি পাংকি করবেন না। করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাংকি পাংকি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেব। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

তিনি আরও বলেন, আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘুরাফিরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন? এক হাদি মারা গিয়েছে লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবুও এই ৮ আসন আমরা ছাড়ব না।
এনসিপির এই নেতা বলেন, আমরা এসেছি মজলুমের পক্ষ নিয়ে তোমার সম্রাজ্য ভেঙে দিতে। এসময় গণমাধ্যমকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু নেগেটিভ কথা বলেন এমন একটি প্রোপাগান্ডা চালু করা হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, পজিটিভ কথাটা হলো আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহীদ না হন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৯   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ