জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে : ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে : ড. মঈন খান
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬



জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলা করে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী আপস করলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকল লোভ উপেক্ষা করে সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।’

আজ শনিবার বিকেলে জেলার পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৯১ সালে ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। পরবর্তীতে দেশে বাকশাল কায়েম হলে প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয় তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে। এবারও গণতন্ত্রের বিজয় হবে।’

মঈন খান বলেন, তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। তারুণ্যের প্রথম ভোট হবে, উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা অনেক সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সময় পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পৌর বিএনপি সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৩   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ