নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি-এনসিপি-স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি-এনসিপি-স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি-এনসিপি-স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে বিএনপি, এনসিপি ও স্বতন্ত্রসহ তিন সংসদ সদস্য প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবিরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমকেও সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উভয় প্রার্থীর প্রতিনিধি তাৎক্ষণিকভাবে ক্যাম্প অপসারণের অঙ্গীকার করেন এবং সঙ্গে সঙ্গে অপসারণ কার্যক্রম শুরু করেন। পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

এদিকে প্রাইভেট গাড়িতে নির্বাচনী পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে আমাদের ১৮ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করছেন।
তারই অংশ হিসেবে আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে বিএনপির প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:১৭   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে চার ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
খালখনন কর্মসূচির সুফল ভোগ করছে জনগণ: তথ্য প্রতিমন্ত্রী
জামালপুরে অবৈধ চাল জব্দ,কালোবাজারি চক্র পলাতক
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে সতেরটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
অর্থমন্ত্রীর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
ঈদ উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে
যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ