ষড়যন্ত্র করে ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ষড়যন্ত্র করে ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না : দুলু
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



ষড়যন্ত্র করে ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না : দুলু

নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত আছে। ১২ ফেব্রুয়ারি কোনো ষড়যন্ত্র করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সব ষড়যন্ত্রকে নাটোরের জনগণ মোকাবেলা করবে।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের বাবনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণা এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নাটোর সদর ও নলডাঙ্গা আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৬   ১৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের পঞ্চবার্ষিকী উদযাপনে ফ্রি চিকিৎসা প্রদান
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
আজকের রাশিফল
​সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে তালা ও টাকা লুটের অভিযোগ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ