ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে ততবার সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এদেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না, এদেশের মানুষ শান্তিতে, নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
আপনারা এখন সেই অধিকার ফেরত পেয়েছেন। এখন আমরা সবাই রাজা এই দেশেরই রাজত্বে। জনগণই দেশের মালিক এবং এই দেশের মালিকানা ফেরত পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।

তিনি বলেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও এদেশের জনগণ একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত।
এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে। এই নির্বাচন হলো একটা পরীক্ষা, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবার আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন। সেজন্য এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতে মানুষ ভোটের মাধ্যমে যে সংসদ করবে সেই সংসদে এবার সবচেয়ে বেশি আইন প্রণয়ন হবে এবং সবচেয়ে বেশি সংবিধানের সংশোধন হবে দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র সুসংহত ও দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে যেন আমাদের সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোটকেন্দ্রে আসতে পারে এবং স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা শুধু ভোটের দিনের জন্য নয়, আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।

এ সময় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্যসচিব মাওলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সাইফুল ইসলাম ছাবুসহ আরো অনেকে বক্তব্য দেনন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১২   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিটি স্কুলে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে : পার্বত্য মন্ত্রী
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
আগামী ৫ বছরে কমপক্ষে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ