কারোর বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারোর বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



কারোর বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কারোর বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত ঢাকা-৮ এর সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনে এসে গণসংযোগ ও মতবিনিময় করে তিনি এই মন্তব্য করেন।

এ সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার প্রচারণায় বাধার ঘটনা উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ঢাকা-৮ আসনে প্রতি পরতে পরতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম। আমরা কারোর বিরুদ্ধে না, সিস্টেমের বিরুদ্ধে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে অবকাঠামো পাল্টাতে হবে। কেউ কেউ সিস্টেম পরিবর্তন না করে আগের সিস্টেমের নব্য পাহারাদার সাজতে চায়।

তিনি বলেন, আমরা কাউকে উস্কানি দেইনি। আমি কোনো বিএনপি নেতার পায়ে পারা দেয়নি। আমরা প্রচারণা করতে গিয়েছিলাম, তারা এসে আমাদের বাধা দিয়েছে।

নাসীরুদ্দীন আরও বলেন, আমরা সিমপ্যাথির রাজনীতি করি না। সিমপ্যাথির রাজনীতি করলে রাস্তায় গিয়ে শুয়ে থাকতাম।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৪   ১৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ