ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ডা. জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ডা. জাহিদ হোসেন
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬



ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ডা. জাহিদ হোসেন

মানুষের মাঝে যে অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিপুল জনসমর্থন নিয়ে দেশসেবার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে ডা. জাহিদ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নয়নমূলক বাংলাদেশ দেখতে চায়। ধানের শীষ আজ সেই প্রত্যাশারই প্রতীকে পরিণত হয়েছে।’

তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এলাকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় হবে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়।

গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডা. জাহিদ কাটলা ইউনিয়নের পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪০   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ